নাকের এলার্জির কারণ ও প্রতিকার
এলার্জিক রাইনাইটিস সম্পর্কে সম্পূর্ণ ধারণা, পরীক্ষা ও আধুনিক চিকিৎসা
নাকের এলার্জি কী?
এলার্জিক রাইনাইটিস বা নাকের এলার্জি হলো একটি এলার্জিজনিত সমস্যা যেখানে নাকের ঝিল্লি ও পাশের অংশ ফুলে গিয়ে নাক বন্ধ হয়ে যায় এবং শ্বাস নিতে কষ্ট হয়। এটি সারা বছর অথবা নির্দিষ্ট ঋতুতে হতে পারে।
কাদের বেশি হয়?
এই রোগটি নারী ও পুরুষ উভয়ের মধ্যেই সমানভাবে দেখা যায়।
নাকের এলার্জির কারণ
- বংশগত কারণ
- অপুষ্টি বা পুষ্টিহীনতা
- খাদ্যে এলার্জি
- ধূলাবালির এলার্জি
- ধূয়া বা কালো ধূয়া
- হরমোনজনিত সমস্যা
সম্পর্কিত জটিলতা
এ ধরনের রোগীর এজমা (শ্বাস কষ্ট) অথবা অ্যাকজিমা (চামড়ার এলার্জি) হওয়ার ঝুঁকি বেশি থাকে।
উপসর্গ ও চিহ্ন
- প্রচুর হাঁচি
- নাক দিয়ে পানি পড়া
- নাকে চুলকানি
- নাক বন্ধ হয়ে যাওয়া
- মাথা ব্যাথা
- নাকের পাশ ফুলে যাওয়া
- শ্বাস কষ্ট
- ঘন ঘন সর্দি
পরীক্ষা-নিরীক্ষা
- নাক ও সাইনাসের এক্স-রে
- রক্তের IgE পরীক্ষা
- চামড়ার এলার্জি পরীক্ষা
- সিটি স্ক্যান
চিকিৎসা
ঔষুধের মাধ্যমে
- এন্টিহিস্টামিন জাতীয় ঔষুধ
- স্টেরয়েড স্প্রে
- প্রয়োজনে অ্যান্টিবায়োটিক
অস্ত্রোপচার
- নাকের মাংস ছোট করা
- বাঁকা হাড় সোজা করা
- পলিপ হলে FESS অপারেশন
উপদেশ
- ধুলা-বালি ও ধূয়া এড়িয়ে চলুন
- ঠান্ডা লাগানো থেকে বিরত থাকুন
- এলার্জিজনিত খাবার পরিহার করুন
রোগের পরিণতি
এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে সঠিক চিকিৎসা ও নিয়ম মেনে চললে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসা না নিলে অ্যাজমার মতো জটিলতা হতে পারে।